ইনু-বাদলের কুশপুত্তলিকা দাহ
বেগম খালেদা জিয়া সম্পর্কে সংসদে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও সাংসদ মঈন উদ্দীন খান বাদলের কুশপুত্তলিকা পুড়িয়েছে ছাত্রদল। গতকাল সোমবার চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এই নেতার কুশপুত্তলিকা পোড়ানো হয়।
কুশপুত্তলিকা পোড়ানোর সময় নাসিমন ভবন চত্বরে ছাত্রদলের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ হয়। নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এবং প্রধান বক্তা ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
শাহাদাৎ হোসেন মন্ত্রী ইনু ও সাংসদ বাদলের সমালোচনা করে বলেন, খালেদা জিয়া সম্পর্কে জাতীয় সংসদে তাঁদের কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য জাতিকে হতাশ করেছে। এ ধরনের বক্তব্য দেওয়ার আগে তাঁদের পড়াশোনা করতে হবে।