ইনুর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমানকে মীরজাফর বলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রংপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল সোমবার মানহানির একটি মামলা হয়েছে। মামলার বাদী হলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম।হাকিম নিত্যানন্দ বর্মণ মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ জুলাই বিবাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ৩ এপ্রিল রংপুরের কাচারিবাজার এলাকায় জাসদের জনসভায় হাসানুল হক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মীরজাফর আখ্যা দিয়ে বক্তব্য দেন।মামলা প্রত্যাহারের দাবিতে জাসদ গতকাল বিক্ষোভ মিছিলের পর কাচারিবাজারে সমাবেশ করে।