ইনুর বিরুদ্ধে সকালে মামলা বিকেলে খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মীরজাফর বলার অভিযোগে গতকাল রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য রায়হান মোর্শেদ। বিকেলে ঢাকা মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার মামলাটি খারিজের আদেশ দেন।