প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের মাধ্যমে অভিযোগ পেয়ে দ্রুত নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ায় রাজশাহী বিভাগে ‘ইনোভেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে পাবনা জেলা প্রশাসন। গত বুধবার রাজশাহী বিভাগীয় ইনোভেশন সার্কেলের সভায় পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। গতকাল বৃহস্পতিবার রেখা রানী বালো বলেন, ‘নিবেদিতপ্রাণ সহকর্মী ও জেলা প্রশাসন পাবনার ফেসবুক আইডির সঙ্গে জড়িত সব শুভানুধ্যায়ীর আন্তরিকতার ফলই এ পুরস্কার। আমি এ পুরস্কার পাবনাবাসীকে উৎসর্গ করছি।’