ইনোভেশন সার্কেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে জেলা ইনোভেশন সার্কেল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মুজিবুর রহমানের সভাপতিত্বে ইনোভেশন সার্কেলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ইনোভেশন সার্কেলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সহকারী পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী, জলঢাকার ইউএনও হাসান হাবিব, ডোমারের ইউএনও সাবিহা সুলতানা প্রমুখ।