ইন্টারনেট ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ৩১ মে পর্যন্ত বিঘ্ন হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কাছে সাগরতলে ফাইবার অপটিক কেব্ল মেরামতের কাজ শুরু হচ্ছে আজ রোববার। এই মেরামত কাজ চলায় আগামী ৩১ মে পর্যন্ত বাংলাদেশের গ্রাহকদের জন্য আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন হতে পারে।গত সপ্তাহে শ্রীলঙ্কার কাছে দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ (সি-মি-উই)-৪ নামের সাবমেরিন কেব্ল নেটওয়ার্কের একটি শাখা-সংযোগের রিপিটার (এক ধরনের সংকেত বিবর্ধক) নষ্ট হয়ে যায়। এই একটিমাত্র সাবমেরিন কেবেলর সঙ্গেই বাংলাদেশ যুক্ত রয়েছে।