মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিংয়ের উন্নত সংস্করণ চালু করেছে। এ উপলক্ষে গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয় এমটিবি সেন্টার, ২৬ গুলশান এভিনিউ, গুলশান-১-এ সংবাদ সম্মেলন করা হয়।সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) প্রেসিডেন্ট মাহবুব জামান প্রধান অতিথি এবং এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে এমটিবির চিফ ইনফরমেশন অফিসার মো. শাহ আলম পাটোয়ারী ও গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার মো. সামি আল হাফিজ উপস্থিত ছিলেন।নতুন সংস্করণের মাধ্যমে গ্রাহকেরা অ্যাকাউন্টের তথ্য ও সংক্ষিপ্ত বিবরণী সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া তাঁরা চেক বইয়ের অর্ডার, এমটিবির যেকোনো অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর, ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য এবং যেকোনো ক্রেডিট কার্ডের ও অন্যান্য ইউটিলিটি বিল দিতে পারবেন। বিজ্ঞপ্তি।