ইন্টারনেট রুখবে ঘুষ দুর্নীতি অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি নামজারি ও জমা-খারিজ করতে এখন আর ঘুষ, দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নেওয়া যাবে না। তা ছাড়া নামজারির আবেদন করার সঙ্গে সঙ্গে তা ইন্টারনেটের মাধ্যমে তালিকাভুক্ত হয়ে ৪৫ কর্মদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি করা হবে। এ সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইন্টারনেটের কল্যাণে কিশোরগঞ্জ সদর উপজেলায় এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদর ভূমি কার্যালয়ে ইন্টারনেটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁদের বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান সকালে সদর উপজেলা ভূমি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইন্টারনেটে ওয়েবসাইট চালুর মাধ্যমে নামজারি ও জমা-খারিজের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বাগত বক্তব্য দেন ইন্টারনেট সার্ভিস দল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বগুড়া ও দলনেতা সুলতান আবদুল হামিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, সাংবাদিক মু. আ. লতিফ প্রমুখ।