ইন্টারনেট সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার সিলেটকে ‘ইন্টারনেট সিটি’ করার উদ্যোগ নিয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ গতকাল শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে ‘ইন্টারনেট বাংলাদেশ উইক ২০১৫’ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান, বাংলাদেশ ইন্টারনেট উইক ২০১৫-এর আহ্বায়ক টি আহমেদ ও গ্রামীণফোনের পরিচালক (বিপণন) নেহাল আহমেদ।