ইন্টারনেটে বাংলা ভাষা শিগগির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা ডোমেইন নামের ‘স্ট্রিং’ যাচাইপ্রক্রিয়া শেষ করেছে ইন্টারন্যাশনাল করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন)। গতকাল রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের ২১ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আইসিএএনএনের কাছে আবেদন জানান। এখন ‘বাংলা’ ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটির (আইএএনএ) মাধ্যমে আরও কয়েকটি প্রক্রিয়া সম্পন্ন হলেই বিশ্বের সব বাংলাদেশি প্রতিষ্ঠান বাংলায় নিজ নিজ ওয়েবসাইটের ডোমেইন নেম নিবন্ধন করে ইন্টারনেটে প্রচার করতে পারবে। একই সঙ্গে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষাও তালিকাভুক্ত হবে।