ইন্টারনেটের তার অপসারণ বন্ধের দাবি ব্যবসায়ীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকল্প ব্যবস্থা ছাড়া রাজধানীর সড়ক থেকে ইন্টারনেটের তার অপসারণের প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিসেস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
গতকাল রোববার সংবাদ সম্মেলন করে আইএসপিএবি এই প্রতিবাদ জানায়। সংগঠনটি এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ চেয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি ডিপিডিসি ও ডেসকো ১০ দিনের নোটিশে আইএসপি ও কেব্ল অপারেটরদের ১০ নভেম্বরের মধ্যে রাজধানীর সব সড়কের বৈদ্যুতিক খুঁটি থেকে ইন্টারনেটের তার সরিয়ে ফেলতে বলেছিল। কিন্তু সময় অতিক্রম হওয়ার আগেই গুলশান ও বনানী এলাকায় ইন্টারনেটের তার কেটে ফেলা হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আখতারুজ্জামান, সহসভাপতি সৈয়দ সাদাত আলমাস কবির, সাধারণ সম্পাদক ইমদাদুল হক বক্তব্য দেন।