ইন্টারন্যাশনাল পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় বাংলাদেশের দুই ছাত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনের রাজধানী লন্ডনে ইন্টারন্যাশনাল পাবলিক স্পিকিং (আইপিএস) প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের দুই ছাত্র। তাঁরা হলেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মোহাম্মদ মিজানুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) আনিসুল আলম। খবর বাসসের।ইংলিশ স্পিকিং ইউনিয়ন (ইএসইউ) এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ২১ মে প্রতিযোগিতার ২৯তম আসরে ৪৬টি দেশের ৮০ জন প্রতিযোগী অংশ নেবেন। গতকাল সোমবার ইএসইউয়ের বাংলাদেশ শাখার সেক্রেটারি জেনারেল মেজর জেনারেল (অব.) জীবন কানাই বলেন, চলতি বছরের শুরুতে ইএসইউ বাংলাদেশে কার্যক্রম শুরুর পর এই প্রথম বাংলাদেশি কোনো প্রতিযোগী এ ধরনের আসরে যোগ দিচ্ছেন।