ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভর্তি মেলা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) স্প্রিং-২০২২ সেমিস্টার উপলক্ষে শুরু হয়েছে ভর্তি মেলা। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়টির মহাখালী ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য আবদুল আউয়াল খান।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে ২০ মার্চ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভর্তি মেলার কার্যক্রম চলবে। ১৪টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এমবিএ ও এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তি–ইচ্ছুকদের জন্য টিউশন ফির ৩০ থেকে ১০০ শতাংশ ওয়েভার (ছাড়) ও স্কলারশিপসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে। এ ছাড়া থাকবে ইলেকট্রনিক গ্যাজেটসহ বিভিন্ন উপহার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য আবদুল আউয়াল খান বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি মানসম্পন্ন শিক্ষার পাশাপাশি পড়াশোনা চলাকালীন পার্টটাইম চাকরির সুযোগ করে দিচ্ছে। এ ছাড়া যোগ্য শিক্ষার্থীদের স্নাতকের পর চাকরির সুযোগ করে দেওয়া হয়।
২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকে বিশ্ববিদ্যালয়টি বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য ল্যাব-ক্লাবসহ বিভিন্ন সুবিধা দিয়ে আসছে বলে জানান উপাচার্য।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ টি এম কাদের নেওয়াজ, রেজিস্ট্রার মো. লুৎফর রহমান, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে আহমেদ আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন অলি আহাদ ঠাকুর প্রমুখ।