ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বেড়ে ১৫ হাজার টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। চলতি মাস থেকেই এই ভাতা কার্যকর হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা স্মারকপত্রে আজ বৃহস্পতিবার এসব কথা জানানো হয়।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে পূর্বের ৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ১০ হাজার টাকার ঘোষণা দেয়। চলতি মাস থেকে সেই ভাতা আরও বাড়িয়ে ১৫ হাজার টাকায় উন্নীত করা হলো।