প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান ও তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। গতকাল বুধবার কুমিল্লার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে সাংসদ নিজেই মামলাটি করেন। বিচারক এমতাজুল ইসলাম বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করে আগামী ২৭ নভেম্বর ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিবাদীরা হলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান, হেড অব নিউজ খালেদ মুহিউদ্দীন, স্টাফ রিপোর্টার মাহবুব আলম ও কুমিল্লা প্রতিনিধি এস এম সোলাইমান।