চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় এবং টেকনো সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের যৌথ উদ্যোগে শিখনপদ্ধতি–বিষয়ক কর্মশালা গত শনিবার অনুষ্ঠিত হয়। ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরশাদ কামাল খান এবং টেকনো সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জন মজুমদার। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্বে পালন করেন এ কাইয়ুম চৌধুরী।
কর্মশালায় নতুন ধারার শিখনপদ্ধতি ‘অ্যান্ড্রোগোজি প্রাক্টিকাম’ বিষয়ে শিক্ষকদের ধারণা দেওয়া হয়। আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞ শিক্ষাবিদেরা বলেন, এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা পঠিত বিষয়ে নিবিড় জ্ঞান অর্জনের পাশাপাশি সে জ্ঞানকে বাস্তব জীবনেও কাজে লাগানোর দক্ষতা অর্জন করে।
কর্মশালার সমাপনী পর্বে অতিথি ছিলেন চিটাগং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সদস্য আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ও নাদের খান। টেকনো সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ৫০ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।