ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বক্তার ভাষণে উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক এম জে আকবর বলেছেন, এখন আধুনিক হওয়ার জন্য সবার মধ্যে তীব্র প্রতিযোগিতা চলে। কিন্তু তারাই সত্যিকারের আধুনিক, যারা জাতি-বর্ণ-ধর্ম-লিঙ্গ নির্বিশেষে সব ধরনের সাম্যে বিশ্বাস করে এবং একটি রাষ্ট্রে সেই বিশ্বাস প্রতিষ্ঠার চর্চা হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে এম জে আকবর বলেন, সমাজের সুবিধা-বঞ্চিত মানুষগুলোর অর্থনৈতিক উন্নয়নের কথাও ভাবতে হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের সংশ্লিষ্ট করতে হবে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বজলুল মবিন চৌধুরী বলেন, আজকে যাঁরা স্নাতক হলেন, তাঁরা দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবেন, সেটাই সবার প্রত্যাশা।গতকাল বেলা ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবর্তন শুরু হয়। স্বাগত বক্তব্য দেন সহ-উপাচার্য এম ওমর রহমান। এ বছর সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তরসহ মোট ৬৬০ জনকে সার্টিফিকেট দেওয়া হয়। স্বর্ণপদক পান লামিয়া বিনতে আলী, শারমীন মাহবুব, আজমল হোসাইন, এস এম কায়সার আলী ও নওমি আহমেদ।