ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আইসিসিবি সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার ৬৭তম স্বাধীনতা দিবস উদ্যাপনের জন্য আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান। সে দেশের রাষ্ট্রপতির আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে ১৭ আগস্ট তিনি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনি ইন্দোনেশিয়ার পঞ্চম ‘প্রেসিডেন্সিয়াল ফ্রেন্ডস অব ইন্দোনেশিয়া প্রোগ্রাম ২০১২’তেও অংশ নেন। বাংলাদেশের ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান ছাড়া অস্ট্রেলিয়া, মিসর, জাপান, মঙ্গোলিয়া, মিয়ানমার, কোরিয়া, তিউনিসিয়াসহ বিশ্বের নয়টি দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি এসব অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি মাহবুবুর রহমানসহ অন্য অতিথিরা ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি সুসিলো বামবাং ইউধোইয়োনো ও সাবেক রাষ্ট্রপতি বি জে হাবিবি, পররাষ্ট্রমন্ত্রী আর এম মার্টি এম নাটালেগাওয়াসহ সে দেশের সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে এশিয়ার অর্থনৈতিক, রাজনৈতিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। খবর বিজ্ঞপ্তির।