ইন্দোনেশিয়ায় ছয় বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় ছয় বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রিয়াও প্রদেশের রাজধানী পেকানবারুর পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে তাঁদের স্থানীয় অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের নাম হোসেন, কুদ্দুস, জহুরুল, রহমান, মণ্ডল ও কামারুজ্জামান। পেকানবারু নগরের পুলিশ মুখপাত্র দোদি ভিভিনো বলেন, এই ছয়জন দেয়ুন এলাকা থেকে একটি জিপে চড়ে পেকানবারুর আন্তনগর বাস টার্মিনালে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। অভিবাসন কর্তৃপক্ষ তাঁদের পাসপোর্টসহ অভিবাসনসংক্রান্ত অন্যান্য কাগজপত্র পরীক্ষা করে দেখছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো ফৌজদারি অপরাধের সঙ্গে তাঁদের জড়িত থাকার প্রমাণ মেলেনি।