ইপিজেডে বিজয় মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন বলে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের মর্যাদার আসনে রেখেছেন। তাঁদের মূল্যায়ন করেছেন। কারণ, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় মেলা পরিষদের আহ্বায়ক ফজলুল হক। বক্তব্য দেন বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান বদিউল আলম, জহুর আহমদ, নুরুল আলম, গোলাম মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, চট্টগ্রাম থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা দুঃসময়ে মুক্তিযোদ্ধাদের সাহস ও শক্তি জুগিয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে এখন কোনো মানুষ না খেয়ে নেই। সবার মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত হয়েছে। এই বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।