ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সমাজের উচ্চ ও দরিদ্র শ্রেণির মাঝে ভ্রাতৃত্ব ও প্রীতি রক্ষায় ইফতার পার্টির আয়োজন করেছে উদ্যমী তরুণদের সংস্থা উৎসর্গ। গত রোববার সন্ধ্যায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ইফতার মাহফিলে দেড় শতাধিক আমন্ত্রিত অতিথির মধ্যে অর্ধেকই ছিল সমাজের অবহেলিত পথশিশু, ভবঘুরে ও ভিক্ষুক। বৈচিত্র্যপূর্ণ এ আয়োজনে সম্প্রীতির এক আবহ সৃষ্টি হয়। ইফতার মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. ইলিয়াস। শুভেচ্ছা বক্তব্য দেন ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইদ্রিস শেখ, ব্যবসায়ী সৈয়দ সাইফুল হোসেন ও সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট সভাপতি কামাল আহমেদ।