প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা ছাত্রলীগ গত শনিবার এতিমদের জন্য ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। নীলফামারী সরকারি শিশু পরিবারে ওই ইফতার অনুষ্ঠিত হয়। এতে শিশু পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক প্রমুখ। ইফতার শেষে এতিমদের রাতের খাবার দেওয়া হয়।