ইফতার ও ভোজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনায় সরকারি শিশু পরিবারের ৮২ জন এতিম শিশুর জন্য গত সোমবার ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। স্থানীয় সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। জেলা শহরের সোনাখালী এলাকায় সরকারি শিশু পরিবার মিলনায়তনে এই ভোজ হয়। এ সময় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউল ইসলাম, সুনাম দেবনাথ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুনাম দেবনাথ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নিজস্ব প্রতিবেদক, বরগুনা|