ইফতার ও সুধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার নতুন পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির বলেছেন, ঈশ্বরদী, পাবনা, নাটোর ও রাজশাহী এলাকার মূল সমস্যা হচ্ছে মাদক। এ কারণে ছিনতাই, রাহাজানি ও সমাজবিরোধী কার্যকলাপ সংঘটিত হচ্ছে। তাই ঈশ্বরদী ও পাবনাকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে পুলিশ বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। সোমবার সন্ধ্যায় ঈশ্বরদীতে এক ইফতার অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পাবনার পুলিশ সুপার এসব কথা বলেন। ঈশ্বরদী থানা-পুলিশের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ। এ সময় বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, ইউএনও রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।