ইফতার করা হলো না জুয়েলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেরো বছরের জুয়েল মিয়া রোজা রেখেছিল। ইফতার করার তখনো কয়েক মিনিট বাকি। এ সময় ঝোড়ো বাতাসে তাদের বসতঘরের পেছনের বিদ্যুতের লাইন ছিঁড়ে যায়। জুয়েল ওই লাইন মেরামত করতে যায়। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। গত রোববার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার খামাউড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জুয়েলের বাবার নাম মবশ্বির আলী।

পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল বিদ্যুতের তারে জড়িয়ে গেলে পরিবারের সদস্যরা চিৎকার দেন। আশপাশের লোকজন ছুটে এসে বিদ্যুৎ বিভাগের লোকজনকে খবর দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করান। রাতে পুলিশ জুয়েলের লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার এসআই নূর হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই জুয়েলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।