প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এই ইফতার মাহফিলের আগে ছিল আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক জিয়াউল হক। আলোচনায় অংশ নেন মালয়েশিয়া বিএনপির সাবেক সভাপতি বাদলুর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি মোখলেছুর রহমান ও ইকবাল হোসেন খান প্রমুখ।
টাঙ্গাইল প্রতিনিধি