ইফতার মাহফিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে কাজলা ক্যাম্পাসে গত বৃহস্পতিবার ইফতার মাহফিল হয়েছে। অনুষ্ঠানে শিশুদের মধ্যে ঈদের জন্য নতুন পোশাক বিতরণ করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক এম সাইদুর রহমান খান প্রত্যেক শিশুকে ২০০ টাকা করে ঈদ উপহার দেন। আয়োজকেরা জানান, সমাজের অবহেলিত ও বঞ্চনার শিকার ৫০ শিশুর জন্য এই ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য নূরুল হোসেন চৌধুরী, রেজিস্ট্রার শামীম আহসান পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী|