প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে ইসলামী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়েছে। গতকাল বুধবার বাসস্টেশন এলাকায় ব্যাংকের শাখায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, সমাজসেবা কর্মকর্তা শামসুল আলম কুতুবী, হ্নীলা স্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা ফরিদ আহমদ, ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহজাহান মনির। সভা পরিচালনা করেন ব্যাংকের অপারেশন কর্মকর্তা (হিসাব) মুফিজুর রহমান। উপজেলার বিভিন্ন এলাকার সাত শতাধিক লোক ইফতার মাহফিলে অংশ নেন।