প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশনের (ওফা) নেতারা গত শুক্রবার ফৌজদারহাট ক্যাডেট কলেজ কর্মচারীদের ১৮১টি পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছেন। এ উপলক্ষে ওফার কেন্দ্রীয় গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান ও দুদকের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালাউদ্দিনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সাজ্জাদ হোসাইন, ডা. সরওয়ার প্রমুখ। এ ছাড়া ওফার চট্টগ্রাম চ্যাপ্টার ও লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে ফৌজদারহাট কলেজিয়েট হাইস্কুলে এক চক্ষু ক্যাম্পে ২০০ শিশুর চোখ পরীক্ষা করা হয়। বিজ্ঞপ্তি।