প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে প্রবাসীকল্যাণ সংস্থা গতকাল বুধবার ১১০ জন দরিদ্র মানুষের মধ্যে সেহ্রি ও ইফতারের সামগ্রী বিতরণ করেছে। মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এসব সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে ২৫ কেজি চাল, পাঁচ কেজি পেঁয়াজ, পাঁচ লিটার সয়াবিন তেল, তিন কেজি মসুর ডাল, তিন কেজি ছোলা, এক লিটার দুধ, এক কেজি খেজুর, দেড় কেজি ওজনের মোরগ এবং নগদ ৩০০ টাকা করে দেওয়া হয়েছে। এ সংস্থার সভাপতি কিবরিয়া আহমদ এবং সদস্য ফিরোজ জামানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এতে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউর রহমান, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য দেন। মৌলভীবাজার প্রতিনিধি|