ইফতারসামগ্রীতে বিষাক্ত রং মেশানোর দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বারে অভিযান চালিয়ে ইফতারসামগ্রীতে বিষাক্ত রং মেশানোর দায়ে তিন রেস্তোরাঁ মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ হারুন-অর-রশীদের নেতৃত্বে দেবীদ্বার নিউমার্কেট ও জাফরগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ইফতারসামগ্রীতে বিষাক্ত রং মেশানোর দায়ে দেবীদ্বার নিউমার্কেট এলাকার এপোলো হোটেলের মালিককে ১০ হাজার, নবান্ন হোটেলের মালিককে পাঁচ হাজার ও জাফরগঞ্জের ভাই ভাই হোটেলের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান ও উপজেলা খাদ্য পরিদর্শক কামরুন্নাহার। ইউএনও মোহামঞ্চদ হারুন-অর-রশীদ বলেন, ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।