ইফতারিতে ভেজাল দিলেই সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতারিতে ভেজাল দেওয়ার প্রমাণ পেলেই বিক্রেতাদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। গতকাল মঙ্গলবার রোজার প্রথম দিন ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি কেনাবেচা দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। মেয়র বিভিন্ন দোকান ঘুরে ইফতারসামগ্রী পরীক্ষা করে দেখেন। এ সময় তিনি ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে ইফতারির দাম বেশি নেওয়া হচ্ছে কি না, তা জানতে জান। তিনি বলেন, ‘ইফতারসামগ্রীতে ভেজাল মেশানো হয় কি না, তা পরিদর্শনের জন্য এসেছি।’ খাবারে ভেজাল পরীক্ষার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আমাদের সঙ্গে পরীক্ষা করার মতো লোক আছে। তাদের কাছে বিভিন্ন ধরনের প্রযুক্তিও রয়েছে।’ বিজ্ঞপ্তি|