ট্রাকচাপায় প্রাণ গেল শিক্ষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা শহরের লাবনী সিনেমা হলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম গোবিন্দ চন্দ্র দাস (৪৯)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাঁইআটি গ্রামের নির্মল চন্দ্র দাসের ছেলে। সাতক্ষীরা শহরের কাটিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি আশাশুনি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দ চন্দ্র দাস মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সড়কের ওপর তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গে অপর একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়।

আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ইকবাল মাহমুদ তাঁকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।