ইফার নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফাউন্ডেশনে ৩০ জন সহকারী পরিচালক নিয়োগ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না এবং পুনর্নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সহকারী পরিচালক পদে পরীক্ষায় অংশগ্রহণকারী জাকিয়া নাসরীন, আবদুল কাইয়ুম, মো. জাকির হোসেন ও আবদুল মান্নান মিয়ার করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও ফাউন্ডেশনের সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ‘ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগে অনিয়মের অভিযোগ, সুপারিশে সই করেননি তিন সদস্য’ শিরোনামে প্রথম আলোয় গত বছরের ১৯ এপ্রিল একটি প্রতিবেদন ছাপা হয়। রিট আবেদনে প্রতিবেদনটি যুক্ত করা হয়।