ইবতেদায়ি ও দাখিলের পাঠ্যপুস্তক মুদ্রণে নতুন দরপত্রের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব মুদ্রণকারীর অংশগ্রহণের সুযোগ রেখে সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী, ইবতেদায়ি ও দাখিল স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য নতুন দরপত্র আহ্বান করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতি। এ জন্য ওয়েব মেশিনের শর্ত যুক্ত করে ইতিমধ্যে আহ্বান করা দরপত্র বাতিল করারও দাবি জানানো হয়।গতকাল শনিবার একটি হোটেলে সংবাদ সম্মেলনে মুদ্রণশিল্প সমিতির নেতারা এসব দাবি জানান। একই সঙ্গে স্থানীয় দরপত্রের মাধ্যমে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণের ব্যবস্থাসহ চার দফা দাবি তুলে ধরে বলা হয়, আজ রোববারের মধ্যে দাবি পূরণ না হলে কাল ছাপাখানা বন্ধ রেখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।