ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের সমাবেশ, স্মারকলিপি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল বুধবার সমাবেশ করেছেন ইবতেদায়ি মাদ্রাসায় কর্মরত শিক্ষকেরা। এ ছাড়া তাঁরা একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।

শহরের শহীদ মিনার চত্বরে গতকাল সকালে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফাউন্ডেশনের নীলফামারী জেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে ওই সমাবেশ হয়। এতে বক্তব্য দেন ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির, সদর উপজেলা শাখার সভাপতি কাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আলী আকবার প্রমুখ।

সমাবেশ শেষে চাকরি জাতীয়করণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো বেতন প্রদানসহ ছয় দফা দািবতে জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা।