ইবনে সিনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সংক্রান্ত আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকি ৎ সায় অবহেলার কারণে শিশুমৃত্যুর অভিযোগে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া-সংক্রান্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা এ আদেশ দেন।চিকি ৎ সার অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগে করা মামলায় গত ২৫ আগস্ট হাইকোর্ট ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ইবনে সিনা হাসপাতালের চিকি ৎ সকসহ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ (ট্রাস্টি বোর্ডের সদস্য) আপিল বিভাগে আবেদন করে। আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত আদেশ দেন।আদালতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী রফিক-উল হক, আবদুল বাসেত মজুমদার, আবদুল মতিন খসরু ও আহসানুল করিম মামলা পরিচালনা করেন। সাবেক সচিব ও হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সদস্য আইয়ূব মিঞার কৌঁসুলি আবদুল মতিন খসরু বলেন, আদালত ওই ঘটনায় করা মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়। আদালত ১৬ অক্টোবর পর্যন্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন।আবেদনকারীর পক্ষের অপর আইনজীবী আহসানুল করিম বলেন, হাইকোর্ট ইবনে সিনা হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সদস্যদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। তাঁদের নাম মামলার এজহারে ছিল না। তাই তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণের সুযোগ ছিল না। এ কারণেই তাঁরা হাইকোর্টের অন্য বেঞ্চেও জামিন চেয়ে আবেদন করতে পারেননি। তাই তাঁরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন।এর আগে চিকি ৎ সায় অবহেলার কারণে ইবনে সিনা হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে বলে গত ১৫ আগস্ট বেসরকারি টেলিভিশনে সচিত্র প্রতিবেদন প্রচার করা হয়। এটা নজরে এলে ১৭ আগস্ট হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।