ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা অবহেলায় কেন শাস্তি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসায় অবহেলার অভিযোগের ব্যাখ্যা জানতে ইবনে সিনা হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বোর্ডের সদস্য ও সংশ্লিষ্ট চিকিৎসকদের তলব করেছেন হাইকোর্ট। ২৩ আগস্ট তাঁদের হাজির হতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। রুলে চিকিৎসায় অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ১৫ আগস্ট প্রচারিত একটি সচিত্র প্রতিবেদনে চিকিৎসায় অবহেলার কারণে ওই হাসপাতালে একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। বিষয়টি আদালতের নজরে এলে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করা হয়।