ইবোলা ঠেকাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকা থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস প্রতিরোধে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে একটি বিশেষ চিকিৎসক দল কাজ শুরু করেছে। জেলা সিভিল সার্জনের নেতৃত্বে গত সোমবার বিকেল থেকে পাঁচজনের এই দলটি ভারত ও বাংলাদেশের ট্রাক ড্রাইভার ও শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করছে। মেডিকেল টিমের সদস্যরা জানান, স্থলবন্দরে আসা ট্রাকচালক, শ্রমিকসহ সবার পরীক্ষা-নিরীক্ষা চলছে। জেলা সিভিল সার্জন মোজাম্মেল হক বলেন, ইবোলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।