প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইবোলা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিশেষ চিকিৎসা শিবির শুরু হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় ওই শিবির কাজ শুরু করেছে। চিকিৎসা শিবিরের সদস্যরা ভারত থেকে আগতদের শরীরে ইবোলা ভাইরাসের উপস্থিতি আছে কি না পরীক্ষা করে দেখছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এই চিকিৎসা শিবির স্থাপন করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা প্রভাকর মজুমদার, একজন স্বাস্থ্য পরিদর্শক ও দুজন স্বাস্থ্য সহকারীকে নিয়ে গঠিত হয়েছে এই চিকিৎসা শিবির।