ইবোলার পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ইবোলা ভাইরাস প্রতিরোধে পাঁচ সদস্যের মেডিকেল দল গতকাল সোমবার থেকে কার্যক্রম শুরু করেছে। মেডিকেল দলের চিকিৎসক আয়ুব আলী সরকার জানান, ইবোলা ভাইরাস প্রতিরোধে প্রতিটি স্থলবন্দরের পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে। জেলার সিভিল সার্জন এ কে এম মোস্তফা কামাল বলেন, ‘এই দলের সঙ্গে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) কর্তৃপক্ষ এবং ঢাকার মনিটরিং সেলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।