ইবোলা ঠেকাতে বাংলাবান্ধায় চিকিত্সক দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকা থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস প্রতিরোধে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বিশেষ চিকিত্সক দল কাজ শুরু করেছে।
জেলা সিভিল সার্জনের নেতৃত্বে গতকাল সোমবার বিকেল থেকে পাঁচজনের দলটি বাংলাদেশ-ভারতে চলাচলকারী ট্রাকচালক ও শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করছে।
পঞ্চগড় জেলা সিভিল সার্জন মোজাম্মেল হক বলেন, ইবোলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পাঁচ সদস্যের চিকিত্সক দলটি কাজ করে যাচ্ছে। ইবোলা ঠেকাতে সারা দেশে ৯০ দিনের সতর্কতা কর্মসূচির আওতায় বাংলাবান্ধা স্থলবন্দরে এই দলটি কাজ করে যাচ্ছে। বাংলাবান্ধা দিয়ে যাতে ভাইরাসটি বাংলাদেশে প্রবেশ করতে না পারে, এ জন্য স্থলবন্দরে আসা ট্রাকচালক, সাহায্যকারীসহ সবাইকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।