ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালকে অ্যাম্বুলেন্স প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর স্থানীয় একটি হোটেলে গত মঙ্গলবার এক্সপো-২০২০-ইজমিরের পক্ষ থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে ঢাকাস্থ তুরস্ক দূতাবাস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মুফতোগলু, বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক, অধ্যাপক মাহমুদুর রহমান, মেজর জেনারেল ডা. এ আর খান (অব.), হাসপাতালের সিইও অধ্যাপক এম এ রশীদ, টার্কিশ এয়ারলাইনসের জিএসএ এরোমেট সার্ভিসেসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী প্রমুখ। বিজ্ঞপ্তি।