ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসা নিচ্ছেন প্রধান বিচারপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারীরিক অসুস্থতার কারণে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গত রোববার মধ্যরাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, উচ্চ রক্তচাপজনিত কারণে শারীরিক অবস্থার অবনতি হলে রোববার দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটে প্রধান বিচারপতিকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের চিকিৎসক এম এ রশিদের তত্ত্বাবধানে ৫০১ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছেন।কর্তৃপক্ষ জানায়, শারীরিক অসুস্থতার কারণে প্রধান বিচারপতি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।