ইব্রাহিম খালেদসহ আটজনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদসহ আটজনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম (বিডি-থাই) লিমিটেড।গতকাল রোববার বিচারক আশ-শামস জগলুল হোসেন মামলার বিবাদী ইব্রাহিম খালেদসহ আটজনের প্রতি সমন জারির আদেশ দেন। একই সঙ্গে আগামী ২০ জুলাই সময় জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন আদালত।১৮ মে প্রতিষ্ঠানের আইন কর্মকর্তা আবদুস সেলিম ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করেছিলেন।অন্য যাঁদের বিবাদী করা হয়েছে, তাঁরা হলেন কমিটির সদস্য মো. আবদুল বারী, তৌফিক আহমেদ চৌধুরী, নিহাদ কবীর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিভাগের মহাব্যাবস্থাপক, সিটিব্যাংক এনএ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা।মামলার আরজিতে বলা হয়, শেয়ার কেলেঙ্কারির সঙ্গে নোটিশদাতা প্রতিষ্ঠানের নাম জড়িয়ে অসত্য, মিথ্যা, অশালীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে। এতে ওই প্রতিষ্ঠানের সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন্ন হয়েছে। এর আগে গত ২৪ এপ্রিল প্রতিষ্ঠানটির পক্ষে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইব্রাহিম খালেদকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। এ ছাড়া বিডি-থাই সর্ম্পকে প্রকাশিত তদন্ত প্রতিবেদনের অংশটুকু স্থগিত চেয়ে আরও একটি মামলা করা হয়। ওই মামলাটিতেও সমন জারি করা হয়।