ইব্রাহিম খালেদের পক্ষে লড়বে সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজার তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদসহ সাতজনের পক্ষে আইনি প্রতিদ্বন্দ্বিতা করবে সরকার।অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সিদ্ধান্তের কথা জানিয়ে গত মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে।এতে বলা হয়েছে, ঢাকার যুগ্ম জেলা চতুর্থ আদালতে খোন্দকার ইব্রাহিম খালেদসহ আটজনের বিরুদ্ধে সম্প্রতি যে ক্ষতিপূরণ মামলা দায়ের হয়েছে, সিটিব্যাংক এনএ ছাড়া বাকিদের পক্ষে আইনি প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।এ জন্য সৈয়দ হায়দার আলী নামের সুপ্রীম কোর্টের একজন আইনজীবীকে নিয়োগ দেওয়ার জন্য ঢাকার জেলা প্রশাসককে (ডিসি) অনুরোধ জানানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।১৮ মে ইব্রাহিম খালেদসহ আটজনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করে বাংলাদেশ থাই এলুমিনিয়াম (বিডি-থাই) লিমিটেড।