ইব্রাহিম হত্যার ঘটনা তদন্ত করে বিচার করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত যুবলীগের কর্মী ইব্রাহিমের হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মহাখালীতে পর্যটন করপোরেশনের হোটেল অবকাশে শোক দিবসের আলোচনা সভায় গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন।