ইব্রাহিমপুর খালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়া ইব্রাহিমপুর খাল পরিণত হয়েছিল মশার প্রজননক্ষেত্রে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৪ গতকাল বুধবার থেকে খালটিতে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে।
অঞ্চল-৪-এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী বলেন, দুই বছর আগে সিটি করপোরেশনের পক্ষ থেকে একবার খালটি পরিষ্কার করা হয়েছিল। খালটি সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন না হলেও মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে খালটি পরিষ্কার করা হচ্ছে। কচুরিপানা, ময়লা-আবর্জনা জমে পানিপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। ফলে এখানে প্রচুর মশা জন্মাত। ইব্রাহিমপুর খালের এই পরিচ্ছন্নতা কার্যক্রম আগামী ১৫ দিন চলবে বলে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান।