ইভ টিজার আখ্যা দিয়ে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে গতকাল মঙ্গলবার ট্রেনে চেপে নারায়ণগঞ্জ আসছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। পথে কয়েকজন ব্যক্তি ওই কামরায় ওঠে। ওই তিন শিক্ষার্থীকে মেয়েদের উত্ত্যক্তকারী বা ইভ টিজার আখ্যা দিয়ে মারধর করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। ট্রেনের যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়।আটক দুই ব্যক্তি হলেন মো. ইমরান ও মো. রুবেল (১৮)। নারায়ণগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুুল হালিম জানান, আটক দুজনের বিরুদ্ধে মামলা হবে।