ইভ টিজিং, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ইভ টিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং যুদ্ধাপরাধীদের রক্ষাকারী অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গত রোববার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার জন্য তিনি এ অঞ্চলের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও গণতন্ত্রবিরোধী সব অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান। প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জ্ঞান অর্জন করে আলোকিত মানুষ হয়ে দেশ পরিচালনায় আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার জেড এ মোর্শেদ, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান বদরুচ মেহের, ইউএনও মোহাম্মদ খালেদ রহীম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম বাবুল প্রমুখ।